আমাদের সম্পর্কে

EblogMedia বাংলাভাষী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটা পড়াশোনার গাইড। আমাদের লক্ষ্য একটাই: পরীক্ষা, রেজাল্ট আর বিদেশে উচ্চশিক্ষা নিয়ে সঠিক তথ্য সহজ বাংলায় এক জায়গায় পৌঁছে দেওয়া।

এখানে যা পাবেন

  • বিদেশে পড়াশোনা: USA, কানাডা, অস্ট্রেলিয়ায় পড়ার খরচ, স্কলারশিপ, ভিসা আর এজেন্ট ছাড়া নিজে আবেদনের ধাপ।
  • BCS ও ভর্তি প্রস্তুতি: বিষয়ভিত্তিক MCQ টেস্ট, ব্যাখ্যাসহ উত্তর।
  • রেজাল্ট ও টুলস: SSC/HSC রেজাল্ট দেখার নিয়ম, GPA ও CGPA ক্যালকুলেটর।

কারা লিখছেন

EblogMedia চালায় টিম EblogMedia। পরিবারের যে সদস্যরা বিদেশে পড়তে গেছেন, তাঁদের বাস্তব অভিজ্ঞতা আর অফিসিয়াল সূত্র ঘেঁটে করা নিজেদের খোঁজখবর থেকে এই সাইটের শুরু। আমাদের চেষ্টা, একজন শিক্ষার্থী বা অভিভাবক যেন একটা প্রশ্নের উত্তরের জন্য দশটা সাইট ঘুরতে না হয়।

আমরা কীভাবে তথ্য যাচাই করি

তারিখ, ফি, ভিসার নিয়মের মতো তথ্য আমরা শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় আর দূতাবাসের অফিসিয়াল সূত্র থেকে মিলিয়ে লিখি, এবং প্রতিটা লেখায় সর্বশেষ যাচাইয়ের তারিখ দিই। বিস্তারিত দেখুন সম্পাদকীয় নীতি পেজে।

কোনো ভুল চোখে পড়লে যোগাযোগ পেজ থেকে জানান। আমরা দ্রুত ঠিক করব।