সমাস: প্রকারভেদ, চেনার কৌশল ও ২৫টি MCQ (BCS ও ভর্তি প্রস্তুতি)

সমাস থেকে প্রশ্ন সাধারণত আসে একটা সমস্তপদ দিয়ে, জানতে চাওয়া হয় এটি কোন সমাস। চেনার মূল কৌশল হলো ব্যাসবাক্যটা মনে মনে ভেঙে দেখা কোন পদের অর্থ প্রধান। নিচে প্রথমে সেই কৌশল, তারপর ২৫টি প্রশ্ন।

নিয়ম: মোট ২৫টি প্রশ্ন, সময় ১৮ মিনিট। সঠিক উত্তরে ১ নম্বর, ভুল উত্তরে ০.৫ নম্বর কাটা যাবে। জমা দেওয়ার পর প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেখতে পাবেন। একই অপশনে আবার চাপলে উত্তর মুছে যাবে।

মনে রাখার নিয়ম

  • সমাস কী: পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ মিলে একটি পদ হওয়াকে সমাস বলে। সমাস শব্দের অর্থ সংক্ষেপ। মিলিত পদটিকে বলে সমস্তপদ, আর ভেঙে লেখা বাক্যটিকে ব্যাসবাক্য।
  • কোন পদের অর্থ প্রধান: দুই পদই প্রধান: দ্বন্দ্ব (মা-বাবা)। পরপদ প্রধান: কর্মধারয় ও তৎপুরুষ (নীলপদ্ম, বিলাতফেরত)। পূর্বপদ প্রধান: অব্যয়ীভাব (উপকূল)। কোনো পদই নয়, তৃতীয় কিছু: বহুব্রীহি (দশানন)।
  • দ্বিগু চেনা: প্রথম পদ সংখ্যাবাচক আর পুরোটা মিলে সমষ্টি বোঝায়: পঞ্চবটী (পাঁচ বটের সমাহার), ত্রিফলা, তেপান্তর।
  • কর্মধারয়ের ভাগ: উপমান (তুষারশুভ্র), উপমিত (চাঁদমুখ), রূপক (বিষাদসিন্ধু) আর মধ্যপদলোপী (সিংহাসন, মৌমাছি)।

মডেল টেস্ট শুরু করুন

কীভাবে অনুশীলন করবেন?

  • প্রশ্ন: টি · পরীক্ষা মোডে সময়: মিনিট
  • প্রতিটা সঠিক উত্তরে ১ নম্বর
  • প্রতিটা ভুল উত্তরে নম্বর কাটা যাবে (চাইলে বন্ধ করতে পারবেন)
  • উত্তর না দিলে নম্বর কাটা যাবে না
উত্তর দিয়েছেন: ০/ 00:00
আপনার স্কোর
০সঠিক
০ভুল
০উত্তর দেননি
০সময় লেগেছে

এই টেস্ট নিয়ে কিছু কথা

  • প্রশ্নগুলো EblogMedia টিমের নিজের লেখা, বিগত পরীক্ষার ধরন অনুসরণ করে। কোনো গাইড বই থেকে হুবহু নেওয়া হয়নি।
  • আপনার উত্তর বা স্কোর কোথাও জমা হয় না। সব হিসাব আপনার ফোন বা কম্পিউটারেই হয়।
  • কোনো প্রশ্ন বা উত্তরে ভুল চোখে পড়লে যোগাযোগ পেজ থেকে জানান। যাচাই করে দ্রুত ঠিক করব।

নতুন মডেল টেস্টের জন্য BCS ও চাকরি প্রস্তুতি বিভাগটি দেখুন।

বিজ্ঞাপন